রাঙ্গামাটি পার্বত্য জেলার রাঙ্গামাটি সদর উপজেলাধীন ২নং মগবান ইউনিয়নের ১০৭নং বড়াদম মৌজার গোলাছড়ি গ্রামে অবস্থিত বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ। ১৯৭৪ সনের পহেলা জানুয়ারী অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী বাবু বিনয় কুমার দেওয়ান। অত্র বিদ্যালয়টি ২নং মগবান ইউনিয়নের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। অত্র বিদ্যালয়টি ২নং মগবান ইউনিয়নে মাধ্যমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পশ্চাদপদ পাহাড়ী এলাকায় কর্ণফুলী নদী/কাপ্তাই লেকের পাড়ে বিদ্যালয়টি ২ একর জমির উপর মনোরম পরিবেশে অবস্থিত। অতীতে অনেক শিক্ষার্থী অত্র বিদ্যালয় হতে দেশে/বিদেশে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। ভবিষ্যতে ও অত্র বিদ্যালয়টি এই পাহাড়ী অঞ্চলে মাধ্যমিক শিক্ষা বিস্তারে বিরাট ভূমিকা রাখবে বলে আশা করা যায়। একটি ইউনিয়নে একটি মাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র বিদ্যালয়টি যতটুকু এগিয়ে যাওয়ার কথা দুর্গমতা ও যোগাযোগ ব্যবস্থা বেশীর ভাগ নদী পথ হওয়ায় ততটুকু এগিয়ে যেতে পারেনি। আসামবস্তি-বড়াদম-ভায়া-কাপ্তাই পাকা রাস্তা নিমিত হওয়ায় ভবিষ্যতে এই বিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করা যায়। পরিশেষে বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠের উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
অরুন কান্তি চাকমা
প্রধান শিক্ষক
বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ
রাঙ্গামাটি সদর,রাঙ্গামাটি।
ফোন নং: ০১৮১৫-৯২৫০৩৯
মেইল:s.baradom@gmail.com