বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ ১৯৭৪ সনে স্থাপিত। তৎকালীন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী বিনয় কুমার দেওয়ান বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি রাঙ্গামাটি পার্বত্য জেলার রাঙ্গামাটি সদর উপজেলাধীন ২নং মগবান ইউনিয়নের ১০৭ নং বড়াদম মৌজার গোলাছড়ি গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ২নং মগবান ইউনিয়নের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। ২নং মগবান ইউনিয়নে একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টি মাধ্যমিক শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলেছে। দুর্গম পাহাড়ী ও কাপ্তাই লেকের পাড়ে মনোরম পরিবেশে অবস্থিত বিদ্যালয়টি শিক্ষার মান উন্নয়নে এগিয়ে চলেছে।